প্রকাশিত: ১৯/০৬/২০১৮ ১০:০৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৪৫ এএম

ফারুক আহমদ, উখিয়া ॥

উখিয়ার ভালুকিয়াপালংয়ে আপন দু’সহোদরকে অপহরণকালে বাধাঁ দেওয়ায় সন্ত্রাসীরা বড় ভাই প্রবাসী সোনা মিয়া (৩০) কে ছুরিকাঘাত করে প্রাণ নাশের অপচেষ্টার ঘটনা সংঘটিত করে। আহত ব্যক্তি বর্তমানে মুমুর্ষ অবস্থায় কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকগণ। ঘটনাটি ঘটেছে গত রবিবার (১৭ জুন) সন্ধ্যায় আমতলী ফেলের ছড়া গ্রামে।

জানা যায়, উপজেলার রত্না পালং ইউনিয়নের ফেলের ছড়া গ্রামের গুরামিয়ার পুত্র খাইরুল আলম (২৫) ও নুরুল কবির (২০) এর সাথে ভাড়া নিয়ে ভালুকিয়া ষ্টেশনে টমটম চালক ফরিদ আলমের সাথে তর্কবিতর্ক হয়।

অভিযোগে প্রকাশ উক্ত ঘটনাকে কেন্দ্র করে আব্দুল করিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী গ্রুপ আমতলী গ্রামে গিয়ে দু’সহোদরকে মারধর পূর্বক অপহরণের চেষ্টা চালায়। এসময় চিৎকার শুনে ঘটনাস্থলে এগিয়ে এসে বড়ভাই সোনামিয়া বাধাঁ দিলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি চুরিকাঘাত করে। এসময় মোবাইল সেট সহ নগদ টাকা ছিনতাই করে তারা। গ্রামবাসীরা এগিয়ে এসে আহত প্রবাসী সোনামিয়াকে উদ্ধার করে কক্সবাজার হাসাপাতালে ভর্তি করে। এলাকাবাসীরা জানান, সন্ত্রাসী ঘটনায় জড়িতরা ইয়াবা ও মাদক সেবনে আসক্ত। প্রতিনিয়ত এলাকায় বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকান্ডে জড়িত।

এব্যাপারে পিতা গুরা মিয়া বাদী হয়ে গত ১৮ জুন আব্দুল করিম, জয়নাল আবেদীন, নাছির উদ্দিন, নুরুল আলম, আবছার উদ্দিন, জালাল উদ্দিন, আব্দুর রহিম ও টমটম চালক ফরিদ আলমকে বিবাদী করে উখিয়া থানায় এজাহার দায়ের করে। থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনায় জড়িতদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer