প্রকাশিত: ২৬/০৭/২০১৭ ৭:০১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১৪ পিএম

ফারুক আহমদ, উখিয়া::
উখিয়ার হলদিয়াপালং একজন স্কুল শিক্ষক রুমখাঁ মহাজন পাড়া গ্রামীন রাস্তা বন্ধ করে দিয়ে জায়গা জবর দখল করায় গুরুতর অভিযোগ উঠেছে। এর ফলে স্কুল শিক্ষার্থীসহ এলাকাবাসীদের যাতায়তের চরম অসুবিধার সম্মূখীন হয়েছে। প্রভাবশালী স্কুল শিক্ষক কর্তৃক জোরপূর্বক রাস্তা বন্ধ করে দেওয়ার ঘটনা পুরো এলাকাজুড়ে ক্ষোভ ও অভিভাবকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়াসহ অসন্তোষ দেখা দিয়েছে।

এদিকে গত ১৯ জুলাই পোর্টাল নিউজ অনলাইনে উখিয়া রুমখাঁ মহাজন পাড়া রাস্তা বন্ধ করে দেওয়ায় শিক্ষার্থীরা বিপাকে শিরোনামে সংবাদ প্রকাশিত হলে ওই শিক্ষক তেলে বেগুনে জ্বলে উঠে স্কুলের অভিভাবক ও স্থানীয় গ্রামবাসীদের সাথে দূর্ব্যবহারসহ নানা হুমকি ধমকি দিয়ে যাচ্ছে বলে সচেতন মহল জানিয়েছেন।

জানা যায় উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের উত্তর ধুরুমখালীর মহাজন পাড়া গ্রামীন রাস্তা দিয়ে যুগযুগ ধরে শত শত গ্রামবাসী যাতায়ত করে আসছে। বিশেষ করে মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সড়ক দিয়ে বিদ্যালয়ের আসা যাওয়া করে।

গুরুতর অভিযোগ উঠেছে মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রায় মোহন বড়–য়ার ছেলে মাস্টার তুষার বড়–য়া ক্ষমতার প্রভাব দেখিয়ে উক্ত রাস্তার অংশ বিশেষ ঘেরা টেংরা দিয়ে জবর দখল করে রাখে।

অভিভাবকগণ জানান এ রাস্তা দিয়ে প্রতিদিন বিদ্যালয়ের শিক্ষার্থীরা আসা যাওয়া করত। কিন্তু খোদ বিদ্যালয়ের শিক্ষক রাস্তা বন্ধ করে দিয়ে জায়গা জবর দখল করায় নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবন্ধকতার শিকার হয়েছে।

এলাকাবাসীরা অভিযোগ করে বলেন মাস্টার তুষার বড়–য়া দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় পুরো গ্রামজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশেষ করে কচিকাঁচা শিক্ষার্থীরা বর্ষার মৌসুমে বিদ্যালয়ে আসতে বাঁধাগ্রস্থ হওয়ায় বিষয়টি খুবই নিন্দানীয়।

স্থানীয় অভিভাবক ও গ্রামবাসী সরেজমিন তদন্ত পূর্বক ঘেরা টেংরা দিয়ে দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার ঘটনা তদন্ত পূর্বক সুরহা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জোর দাবী জানিয়েছেন।

##

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...