উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০১/১১/২০২২ ৯:৩৯ পিএম
উখিয়ার মাছকারিয়া বিলে শিকারির কবল থেকে অথিতি পাখি উদ্ধার করছে বন বিভাগ।

ধান খেতে অবৈধ কারেন্ট জালে পেতে সাদা বক ধরা হচ্ছিল।শিকারিদের হাত থেকে প্রাণে রক্ষা পেয়ে আবারও আকাশে উড়াল দিয়েছে কক্সবাজারের উখিয়ার বনবিভাগের উদ্ধার করা ৪৮টি সাদা বক। এসময় ধান খেত থেকে ১২০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় উখিয়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার প্রাকৃতিক পরিবেশে উদ্ধার করা ৪৮টি সাদা বকগুলো অবমুক্ত করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম।

বনবিভাগ সূত্র জানায়, আজ মঙ্গলবার তিনটার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের মাসকারিয়া বিল এলাকার ধান খেত এলাকায় কিছু অসাধু শিকারিরা ধান খেতে কারেন্ট জালে ফাঁদ পেতে রাখেন। পরে বকগুলো জালে আটকা পড়ে। গোপন সংবাদের ভিত্তিতে
উখিয়া বনবিভাগের বিট কর্মকর্তা উখিয়া সদর, থাইংখালী, দোছড়ি, ভালুকিয়া,মোছার খোলার বিটের বনকমী এবং সিপিজি সদস‍্যসহ প্রায় অর্ধশতাধিক লোকজন নিয়ে অভিযান চালানো হয়। অভিযানের টের পেয়ে বক শিকারিরা পালিয়ে যায় এবং সাদা বক পাখির ফাঁদ পাতার কাজে ব‍্যবহৃত ১২০০ মিটার অবৈধ কারেন্ট জালগুলো জব্দ করা হয়েছে।

৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কন্ট্রাকটর মফিজ মিয়া জানান,মাছ, ধান ও প্রাণিকূল সমৃদ্ধ খালবিল জলাশয়গুলোতে যুগ যুগ ধরে অতিথি পাখির আনাগোনা চিরাচরিত নিয়মে পরিণত হয়েছে। অথচ কতিপয় পেশাদার অবৈধ পাখি শিকারি নির্বিচারে পাখি শিকার অব্যাহত রাখায় অতিথি পাখির অস্তিত্ব চিরতরে হারিয়ে যেতে বসেছে। মাছকারিয়া বিলে প্রতিনিয়ত বনবিভাগের অভিযান চালানোর জন্য দাবী জানাচ্ছি।

উখিয়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, বন্যপ্রাণী ( সংরক্ষণ ও নিরাপত্তা ) আইন -২০১২ অনুযায়ী পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি এক বছর জেল, এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড ও হতে পারে।একই অপরাধ ফের করলে শাস্তি ও জরিমানা দ্বিগুণের বিধানও রয়েছে।কোনো ব্যক্তি অতিথি পাখির মাংস ও দেহের অংশ সংগ্রহ বা দখলে রাখলে অথবা বেচাকেনা করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও সর্বোচ্চ ৩০হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
তিনি আরও বলেন, আসন্ন শীত মৌসুমের আগেই অতিথি পাখিসহ বিভিন্ন ধরনের পাখি দেশের বিভিন্ন জলাশয়-বিলে আসছে। তারা যেন নির্বিঘ্নে বিচরণ করতে পারে,সেই ব্যবস্থা করা হচ্ছে। এসব পাখি শিকার থেকে বিরত থাকার জন্য মানুষকে সচেতন করা জরুরি হয়ে পড়েছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...