প্রকাশিত: ১৭/১০/২০১৮ ১০:৩২ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার জেলার উখিয়ার থাইনখালী বাজার থেকে ১৩ হাজার ৯৫০ পিস ইয়াবা টেবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-৭, কক্সবাজার ক্যাম্পের একটি দল বুধবার বিকাল সোয়া ৩টার দিকে বাজারের রহমতের বিল রোডস্থ ফারুক মার্কেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে উক্ত ইয়াবাসহ হাতেনাতে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী মোঃ জিয়াউর রহমান (২৬) স্থানীয় রহমতের বিল গ্রামের কামাল উদ্দিনের ছেলে।
র‌্যাব-৭, কক্সবাজার ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মেহেদী হাসান জানান, আটক মাদক ব্যবসায়ী ঘটনায় জড়িত থাকার ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছে। তার বিরুদ্ধে মামলা করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...