প্রকাশিত: ২৪/০৭/২০১৯ ৭:৫২ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়ার ওয়ালাপালং এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার ৫শ ৪০পিস ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫।গত সোমবার রাত সাড়ে আটটার দিকে এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১২ লক্ষ ৭০ হাজার টাকা বলে র‌্যাব জানিয়েছেন।আটককৃত ব্যক্তি হলেন আবদুস শুক্কুর (২৫)। টেকনাফ উপজেলা হোয়াইক্যং লম্বাবিল গ্রামের কালা পুতুর ছেলে। কক্সবাজার -টেকনাফ সড়কের উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান শুরু করে।

তল্লাশীর এক পর্যায়ে উখিয়া বাজারের দিক হতে আসা একজন সন্দেহমূলক ব্যক্তিকে থামাতে বলে। ব্যক্তিটি দৌড়ে পালানো চেষ্টা কালে ইয়াবা সহ আটক করেন।

মঙ্গলবার দুপুরে উখিয়া থানায় মাদক দ্রব্য আইনে মামলা রূজু করা হয়েছে।

অপরদিকে একইদিন রাত এগারো দিকে উখিয়ার পালংখালী বাজার এলাকা থেকে এক হাজার ৯২৫ পিস ইয়াবা সহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৯ লক্ষ ৬২ হাজার টাকা।

আটককৃত ব্যক্তি হলেন সৈয়দ আলম (৩৫)। সে উখিয়া উপজেলা পশ্চিম সিকদার বিল গ্রামের মৃত নাজির আহমেদ ছেলে। উখিয়া থানার ওসি আবুল মনসুর আহমেদ সত্যতা স্বীকার করেন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...
Single Page Footer