প্রকাশিত: ০৯/০৭/২০২২ ৭:৩৭ এএম


উখিয়া থানা পুলিশ রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোহাম্মদ শাকের নামের এক আসামিকে গ্রেফতার করেছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর নির্দেশে গতকাল শুক্রবার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান পরিচালনা করে ।
অভিযানে এসআই মহসীন চৌধুরীর নেতৃত্বে একটি চৌকস টীম এসআই কাউছার হামিদ, এএসআই বিকাশ, এএসআই সবুজ, এএসআই সাইফুল সহ একদল পুলিশ এতে অংশগ্রহণ করেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প – ১১ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর-২৫/১৯ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রোহিঙ্গা মোঃ শাকের (২৫) আটক করতে সক্ষম হন। তার পিতার নাম আঃ মালেক।

উল্লেখ্য যে গত জুন মাসেও এস, আই মহসিন একজন যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামি কে গ্রেফতার করা সহ মোট ৯ জন বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামিদের কে ওয়ারেন্ট মূলে গ্রেফতার করেছে বলে পুলিশ জানিয়েছে।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer