প্রকাশিত: ০৭/১২/২০১৮ ৯:৩৪ পিএম

ফারুক আহমদ, উখিয়া:
উখিয়া বনবিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে মাটিভর্তি ৩টি ডাম্পার আটক করেছে। শুক্রবার রাজাপালংয়ের হরিণমারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, একদল সংঘবদ্ধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে হরিণমারা এলাকায় সরকারী পাহাড় কর্তন করে অবৈধ ভাবে মাটিভর্তি করে বিভিন্ন জায়গা পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাজাপালং বিট কর্মকর্তা মো: আমির হোসেন গজনবী ও জালিয়াপালং বিট কর্মকর্তা জলিলুর রহমানসহ সংঙ্গীয় বনকর্মীরা অভিযান চালিয়ে মাটি ও বালিভর্তি অবস্থায় ৩টি ডাম্পার জব্দ করে। উখিয়া থানার এসআই ফারুক হোসেন সহ একদল পুলিশ এ অভিযানে সহায়তা করেছে।

রাজাপালং বিট কর্মকর্তা মো: আমির হোসেন গজনবী অভিযানের সত্যতা স্বীকার করে বলেছেন, জব্দকৃত মাটি ও বালিভর্তি ৩টি ডাম্পার জালিয়াপালং বিট অফিসে রাখা হয়েছে। এ ব্যাপারে বিভাগীয় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...