প্রকাশিত: ০৭/১০/২০১৮ ৯:৫২ পিএম

ফারুক আহমদ, উখিয়া ::
উখিয়ার কোর্টবাজার ষ্টেশনে ভেজাল পণ্যের অবৈধ হাট বসেছে। দক্ষিণ পার্শ্বে মসজিদ রোডে রোহিঙ্গাদের নিত্য পণ্য বিক্রির নামে ভেজাল ও মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রি করে ক্রেতা বিক্রেতার সাথে প্রতারনা করে আসছে।

রবিবার সকালে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নিকারুজ্জামান চৌধুরী এক ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদ উর্ত্তীন ও ভেজাল পণ্য সামগ্রী জব্দ করে।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে প্যারাসুট, কুমারিকা, রজনি গন্ধা, তিব্বত তৈল, সাবান, পগ বডি স্প্রে, ফেয়ার এ্যান্ড লাভলী, বৌ রাঙ্গা মেহেদী সহ ইত্যাদি। পরে জব্দকৃত ভেজাল পণ্য নষ্ট করে ফেলা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নিকারুজ্জামান চৌধুরী।

স্থানীয় সচেতন নাগরিক সমাজ অভিযোগ করে বলেন, কোর্টবাজারে দক্ষিণ পার্শ্বে অবস্থিত রোহিঙ্গা বাজার নামে অসাধু কিছু ব্যবসায়ী নি¤œ ও মেয়াদ উর্ত্তীণ প্রসাধনি সামগ্রী সহ বিভিন্ন পণ্য এনে বিক্রি করে আসছে। এতে সাধারণ ক্রেতারা প্রতারণার শিকার হচ্ছে।

পাঠকের মতামত

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...
Single Page Footer