প্রকাশিত: ০৭/০৭/২০১৮ ১১:৩৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০২ এএম

উখিয়া নিউজ ডেস্কঃ উখিয়ার সোনারপাড়া বাজারে বেপরোয়া গাড়ী চালিয়ে সড়ক দূর্ঘটনাকারী ডাম্পার গাড়ীর (ঢাকা মেট্রো ট-১৩-৭৪৭৫) মালিক ও চালকসহ ৩ জনকে গণপিটুনি ও গাড়ী ভাংচুর।আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রাত পৌনে ১০ টার দিকে টেকনাফের বাহারছড়ার শাপলাপুর থেকে আসা কাচাঁ মাছ ভর্তি ডাম্পার গাড়ীটি ইনানী এলাকায় পথচারী এক শিশুকে আহত করে পালিয়ে যাওয়ার সময় সোনারপাড়া বাজারে পৌছিলে, বাজারে উপস্থিত লোকজন থামানোর সংকেত দেয়, কিন্তু গাড়ীর চালক মোঃ ইসমাঈল শতাধিক লোকজন ও ১২/১৪ টি মোটর সাইকেল, রিক্সা, টমটম ও জীপ গাড়ী এড়িয়ে ডাম্পার গাড়ীটি চালিয়ে নিয়ে যেতে চেষ্টা করলে, উত্তেজিত লোকজন অনন্যোপায় হয়ে গাড়ীটি থামাতে ও আত্মরক্ষার্থে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে গাড়ির চালক সহ ৩জন গুরুতর আহত ও গাড়ীর সামনের অংক ভেঙ্গে ঝাঝরা হয়ে যায়।

ঘটনায় গাড়ীর মালিক ও চালক ইসমাঈল উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের জোনাব আলী পাড়ার (নাপিতপাড়া) জনৈক সাবের আহমদের পুত্র। তার সাথে আহত অপর ২জনের বিস্তারিত পরিচয় পাওয়া না গেলেও তারা ৩জনেই পরস্পর চাচাত ভাই বলে জানা গেছে।

ডাম্পারটি ইনানী ফাড়িঁর পুলিশ আটক করে নিয়ে গেছে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...