প্রকাশিত: ২৮/০১/২০১৭ ১১:২৫ এএম

ফারুক আহমদ, উখিয়া::
উখিয়ার অসহায় বীরঙ্গনা মুক্তিযোদ্ধা কমলা বিবির পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার গুরুতর অভিযোগ উঠেছে। চাকবৈঠা নয়া পাড়া গ্রামের প্রভাবশালী আমির হামজা প্রতিহিংসা পরায়ন হয়ে আক্রোশ মুলক মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে দমন পীড়ন করতে এসব সাজানো মামলা দায়ের করছে। হয়রানি মুলক মামলা থেকে রেহায় পাওয়ার জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন বীরঙ্গনা মুক্তিযোদ্ধা ।

জানা যায়, উখিয়া উপজেলার রতœাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং খলুবাপের পাড়া গ্রামের মৃত হাবিব উল্লাহর স্ত্রী কমলা বিবি ১৯৭১ সালের স্বাধীনতা য্দ্ধুকালীন সময়ে তিনি পাক-হানাদার বাহিনীর হাতে নির্যাতনের শিকার হন। ওই সময় সব কিছু হারিয়ে এ পরিবারটি নিঃশ্ব হয়ে যায়। বর্তমানে কমলা বিবিকে বীরঙ্গনা মুক্তিযোদ্ধা খেতাব দেওয়া হয়। শুধু তাই নয় একই পরিবারে সদস্যা গুলবাহার ও বীরঙ্গনা মুক্তিযোদ্ধা।

অভিযোগে প্রকাশ, একই ইউনিয়নের চাকবৈঠা গ্রামের আমির হামজা নামক জনৈক প্রভাবশালী ব্যক্তি আক্রোশ মুলক বীরঙ্গনা মুক্তিযোদ্ধা কমলা বিবির ছেলে রফিক আলম (৫০),ফরিদ আলম (৪৭), নাতি স্কুল ছাত্র মিজানুর রহমান (১৭) ও কলেজ ছাত্র রুবেল (১৮) এর বিরুদ্ধে উখিয়া থানায় হয়রানী মুলক মামলা দায়ের করেছে ।

বয়োবৃদ্ধা বীর মুক্তিযোদ্ধা কমলা বিবি অভিযোগ করে বলেন গত ১৯ জানুয়ারী প্রভাবশালী আমির হামজার নেতৃত্বে লাঠিয়ার বাহিনী আমাদের চলাচলের রাস্তা কেটে ফেলে যাতাযাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে বাঁধা দেওয়ার চেষ্টা করলে তিনি প্রতিহিংসা পরায়ন হয়ে আমার ছেলে ও নাতিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। মামলা নং জি আর ১৬/২০১৭। এছাড়া ও অনুরুপ ভাবে সাজানো ঘটনা সাজিয়ে কক্সবাজার আদালতে আরো দুইটি মামলা দায়ের করেছে বলে জানা গেছে।

স্থানীয় গ্রাম বাসীরা জানান গত ২৪ জানুয়ারী আমির হামজা ক্ষীপ্ত হয়ে ভালুকিয়া হারুন মার্কেট এলাকায় বীরঙ্গনা মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে প্রকাশ্য সন্ত্রাসী হামলার চেষ্টা সহ প্রাণ নাশের হুমকি দেয়। এব্যয়পারে মুক্তিযোদ্ধা বাদী হয়ে উখিয়া থানায় আমির হামজার বিরুদ্ধে সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করেছে । যার নং ১০১৪ তারিখঃ-২৬/০১/২০১৭।

স্থানীয় ওয়ার্ডের সাবেক মেম্বার ও যুবলীগ নেতা আবুল ফজল ভুলু সাংবাদিকদের বলেন একজন বীরঙ্গনা মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক সাজানো মামলা দিয়ে হয়রানি করা খুবই দুঃখজনক। ভুক্তভোগী অসহায় নিরহ বীরঙ্গনা মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে হয়রানী মুলক মামলা থেকে রেহায় দিতে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...