প্রকাশিত: ০৮/০৬/২০২০ ৫:৫১ পিএম

করোনা সংক্রমন রোধে রবিবার রাত ১২টার পর থেকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২,৫,৬ ও ৯ এবং পালংখালী ইউনিয়নের ১,৪ ও ৫ নাম্বার ওয়ার্ডের (আংশিকসহ রত্নাপালং ইউনিয়নের জনবহুল ব্যস্ততম স্টেশন কোটবাজারকে রেড জোন চিহ্নিত করে লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন বাস্তবায়নে ৮টি নির্দেশনাও প্রদান করা হয়। কিন্তু এসব নির্দেশনা তোয়াক্কা না করে লকডাউন অমান্য করায় কোটবাজার,উখিয়া,বালুখালী, কুতুপালং এবং থাইংখালী স্টেশনে বেশ কিছু পথচারী, দোকান মালিককে গুনতে হয়েছে জরিমানা।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, রেড জোন এলাকায় চলমান লকডাউন অমান্য করায় কয়েকজন এনজিও কর্মী, পথচারী ও ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বিশেষ অহেতুক ঘুরাঘুরি, মুখে মাস্ক না পড়ায় এসব জরিমানা দিতে হয়েছে তাদের।

তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত (৪টা ৫০মিনিট) উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিকারুজ্জামান চৌধুরী এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান মাঠে রয়েছেন বলে সুত্রে জানা গেছে।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer