প্রকাশিত: ২৯/১০/২০১৮ ১০:৪১ এএম

কায়সার হামিদ মানিক, উখিয়া::
উখিয়ার থাইংখালীতে বিট কর্মকর্তাকে চাঁদা না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে হামলা চালিয়ে একজনকে গুরুতর আহত করেছে। রোববার সন্ধা ৬ টার দিকে এঘটনাটি ঘটেছে। দক্ষিন বন বিভাগের উখিয়া রেঞ্জের আওতাধীন থাইংখালী বিট কর্মকর্তা মোঃ মঞ্জুরুল মোরর্শেদ থাইংখালীতে যোগদান করার পর থেকে এলাকার চিহ্নিত ভুমিদস্যুদের সাথে আতাঁত ও মোটা অংকের টাকার বিনিময়ে সরকারি বন ভুমির জায়গায় আলিশান ইমারত নির্মান, বন ভুমি বিক্রি, অবৈধ ভাবে বালি উত্তোলনের কাজে সহযোগিতা করে গাড়ী প্রতি মাষোহারাসহ এলাকার নিরহ লোকজনকে মিথ্যা মামলার ভয়ভীতি প্রদর্শন করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার ব্যাপক অভিযোগ উঠেছে। তেলখোলা এলাকার শফি আলম জানান, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের মৃত আব্দুস শুক্কুরের ছেলে মোঃ আলম ছনবর্তী চারপোকা গাড়ী নিয়ে সন্ধা ৬ টায় থাইংখালী ফরেষ্ট অফিস সংলগ্ন রাস্তায় পৌছলে থাইংখালী বিট কর্মকর্তা মঞ্জুরুল মোরর্শেদ গাড়ীটি গতিরোধ করে ৫ হাজার টাকা চাঁদা দাবী করে। বিট কর্মকর্তার চাঁদার টাকা দিতে অনিহা প্রকাশ করিলে ক্ষিপ্ত হয়ে চালক মোঃ আলমকে টানা হেছড়া করে গাড়ী থেকে নামিয়ে হাতে থাকা লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর পূর্বক গুরুতর জখম করে মাটিতে ফেলে দেয়। এসময় আহতের শোর চিৎকারে শতশত লোকজন এগিয়ে এসে আহতকে বিট কর্মকর্তার কবল থেকে উদ্ধার করে পাশর্^বর্তী হাসপাতালে ভর্তি করেন। বিট কর্মকর্তা মোঃ মঞ্জুরুল মোরর্শেদের নিকট জানতে চাইলে সে সাংবাদিক পরিচয় পেয়ে তার ব্যবহ্নত মুঠোফোনটি বন্ধ করে দেয়। এব্যাপারে উখিয়া রেঞ্জ কর্মকর্তা কাজী তারিকুর রহমান জানান, বিষয়টি আমি সবে মাত্র শুনলাম তদন্ত পূর্বক বিট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে ৭ জন গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ...

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...

বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘চলতি আগস্ট মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন ...

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন রাষ্ট্রদূতসহ ৮ সদস্যের প্রতিনিধি দল, প্রত্যাবাসন দাবিতে প্ল্যাকার্ড

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ...
Single Page Footer