উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ৩০/১০/২০২২ ৯:১১ এএম

কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে ৭০ হাজার পিস ইয়াবাসহ ২ জন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে কক্সবাজার ৩৪ বিজিবি।

শনিবার (২৯ অক্টোবর) রাত ৯ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কক্সবাজার ৩৪ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক লে. কর্নেল শরীফ আহমেদ।

আটক রোহিঙ্গারা হলেন- কুতুপালং ক্যাম্প-১ এর ব্লক-বি/১১ এর বাসিন্দা মো. রশিদ আহমেদের ছেলে মো. আব্দুল সালাম (২০) ও ক্যাম্প ১১ এর নুর আহমদের ছেলে সইদুল আমিন (২০)।

লে. কর্নেল শরীফ আহমেদ জানান, শনিবার ভোর সাড়ে ৪টায় উখিয়ার রাজাপালং ইউপি’র তুলাতুলি জলিলের গোদা নামক স্থানে অভিযান চালিয়ে পালিয়ে যাওয়ার সময় সালামকে আটক করা হয়। পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৫৯ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া একজনকে পলাতক আসামি দেখিয়ে সালামকে ইয়াবাসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে একইদিন বিকেল সাড়ে ৩ টায় উখিয়ার ৫ নম্বর পালংখালী ইউনিয়ন পরিষদের উত্তর রহমতের বিল আলতাজ সওদাগরের ঘেরের মধ্যে ধান ক্ষেতে অভিযান চালিয়ে পালিয়ে যাওয়ার সময় সাইদুল আমিন নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশী করে ২০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

আটক রোহিঙ্গাকে ইয়াবাসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান ৩৪ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক লে. কর্নেল শরীফ আহমেদ।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...