প্রকাশিত: ০২/০২/২০২০ ৬:৫৩ পিএম

ফারুক আহমদ, উখিয়া::
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে আজ (২ ফেব্রুয়ারী) উখিয়ায় বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়েছে। এবারে দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় “জলাভূমি ও জীববৈচিত্র্য”। জাতিসংঘের আয়োজনে ১৯৯৭ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) ও ইউএনএইচসিআর’ এর যৌথ উদ্যোগে জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ পুন:উদ্ধার বিষয়ক বিশেষ প্রকল্প’র আওতায় উখিয়া নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী, শিক্ষকবৃন্দ এবং এলাকার শুভ্যানুধ্যয়ীদের নিয়ে র‌্যালী, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মো: এরশাদ বিন শহীদ ইউএনএইচসিআর-সিএনআরএস এর প্রোগ্রাম ম্যানেজার এম এ হাছান মুন্না, আব্দুল মালেক, ও ফরিদুল আলম কন্ট্রাক্টর। সিএনআরএস সংস্থার যথাক্রমে এসএম মামুনের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সিএনআরএস এর সংস্থার প্রতিনিধি যথাক্রমে সুদিপ্ত, সোহেল, হাছান, ও কমিউনিকেশন অফিসার মালিহা তাবাচ্ছুম।
“বিশ্ব জলাভূমি দিবস” উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, স্কুলের ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণ তাদের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের সবাইকে দায়িত্বশীলভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি ও পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে হবে।
উল্লেখ্য যে এ উপলক্ষে জলাভূমি বিষয়ক সচেতনতা সৃষ্ঠির জন্য গত ২৮ জানুয়ারী ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণে “জীবন ও জলাভূমি” বিষয়ক কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মাছকারিয়া বিল সংলগ্ন শিলেরছড়া গ্রামবাসীদের অংশগ্রহণে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্টিত হয়েছিল।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer