প্রকাশিত: ০২/০৫/২০২১ ৫:০৩ পিএম , আপডেট: ০২/০৫/২০২১ ৫:০৬ পিএম

শাহেদ মিজান:

ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উখিয়ার সোনারপাড়ায় স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয় লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে। পুলিশের কয়েকজন সদস্যও আহত হয়েছে।

রোববার বেলা ৩টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর পরিস্থিতি থমথম অবস্থায় রয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে গেছেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ সঞ্জুর মোর্শেদ জানান, সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের একটি নতুন ভবন নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিলো। এর মধ্যে প্রশাসনিক জটিলতা সম্পন্ন করে আজ রোববার ওই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি)। কিন্তু ওই সময় বিরোধীতাকারী লোকজন ভিত্তিপ্রস্তর স্থাপনের বাধা দেন। তারা উত্তেজিত হয়ে নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এর গাড়ি ভাংচুর করেছে।

এর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনা নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়েন করা হয়। এসময় পুলিশ ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়।

স্থানীয় লোকজন দাবি করেন, পুলিশের ছোঁড়া শর্টগানের গুলিতে মহিলাসহ স্থানীয় তিনজন গুলিবিদ্ধ হয়। এছাড়া আহত হয় আরো অন্তত ১৫ জনের বেশি।

অন্যদিকে স্থানীয় লোকজনের হামলায় পুলিশের কয়েকজন সদস্যও আহত হয়েছে বলে জানিয়েছেন ওসি। সুত্র:সিবিএন

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...