প্রকাশিত: ২৯/১০/২০১৯ ৪:১২ পিএম

নিজস্ব প্রতিবেদক::
পুলিশের চলমান বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।

২৯ অক্টোবর (মঙ্গলবার) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে উপজেলার সী-লাইন বাস কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় পুলিশ তার দেহ তল্লাশী করে ৮শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

আটক ব্যক্তি হলেন, টেকনাফের হোয়াইক্যাং কেরানতলীর মৃত নজীর আহমদের ছেলে মোঃ সৈয়দ আলম (৪৫)।

পুলিশ জানায়, চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবুল মনসুরের নির্দেশনায় এএসআই মোঃ শামীম ভূইয়ার নেতৃত্বে সী-লাইন বাস কাউন্টারের সামনে তাকে আটক করা হয়। এসময় তার কাছে ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটক আসামির বিরুদ্ধে মাদকের নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...