প্রকাশিত: ১৫/০২/২০২০ ৯:২৫ পিএম

শহিদুল ইসলাম,উখিয়া::
কক্সবাজারের উখিয়া থানা পুলিশের জব্দকৃত বিভিন্ন মামলার আলামত যানবাহন ডাম্পিং স্টেশনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।এসময় একটি বাস ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও দ্রুত অগ্নি নির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছায় আরো অর্ধশত যানবাহন রক্ষা করা সম্ভব হয়েছে।

শনিবার দুপুর ২ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
উখিয়া সদরের মালভিটা পাড়া এলাকার একটি পরিত্যক্ত জায়গাকে থানা পুলিশ ডাম্পিং স্টেশন হিসেবে ব্যবহার করে আসছে। উক্ত ডাম্পিং স্টেশনে বাস,ট্রাক,জীপ,কার,পিকাপ সহ অর্ধশতের মত যানবাহন রয়েছে। যেগুলো বিভিন্ন মামলায় আটক জব্দকৃত আলামত। এগুলো পাহারা দেয়ার জন্য সার্বক্ষণিক ব্যাটালিয়ন আনসারের লোক নিয়োজিত থাকেন।

গতকাল শনিবার অগ্নিকাণ্ডের সময়ও দুইজন ব্যাটালিয়ন আনসার সদস্য দায়িত্বরত ছিলেন। উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ এমদাদ কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা তদন্ত করা হচ্ছে।

উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের উচ্ছিষ্ট থেকে আগুন লাগতে পারে। তাছাড়া ডাম্পিং স্টেশনের পাশে ময়লা আবর্জনার বাগাড় রয়েছে।

সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।

পাঠকের মতামত

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer