প্রকাশিত: ২৯/০৭/২০১৯ ১১:২৩ পিএম

উখিয়া নিউজ ডটকম :   

উখিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ আবুল মনসুরের নির্দেশনায় এসআই ছিম্পু বড়ুয়া, এসআই নুরুল হক,এস আই ফরহাদ রাহী মীর ও এএসআই শামীম ভূইয়ার নেতৃত্বে বিশেষ অভিযান চলকালে একজন বিদেশ ফেরত ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।

থানা সুত্রে জানা গেছে,বিশেষ অভিযান চলাকালে সোমবার সন্ধ্যা ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনারপাড়া এলাকা থেকে বিদেশে পালিয়ে থাকা সম্প্রতি দেশে আসা ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়া গ্রামের মোজাফ্ফর আহাম্মদের ছেলে নুরুল ইসলাম (ভুলু)কে গ্রেফতার করা হয় ।

তাছাড়া কোটবাজারে অভিযান চালিয়ে সিআর/ ৪৭১/১৭ মামলার পলাতক আসামী জালিয়া পালং ইউনিয়নের সোনাইছড়ি গ্রামের ফরিদ আলমের ছেলে জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশ । জাহাঙ্গীরকে আটক করা সময় এস আই ছিম্পু বড়ুয়া গুরুতর আহত হয়।

উখিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ আবুল মনসুর জানান, মাদক, সন্ত্রাসী ও ওপরাধ নিমূলে বিশেষ অভিযান চলমান থাকবে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...