উখিয়ায় গ্যাসের আগুন ১৫ দিন পর্যবেক্ষণে রাখবে বাপেক্স
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননকালে ভূগর্ভ থেকে নির্গত গ্যাসে সৃষ্ট আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ...

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ায় কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মাটির নিচে চাপা পড়ে আজিদা বেগম (১০) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টা এ ঘটনা ঘটে।
সে ওই ক্যাম্পের বি বি জোনের নুরুল আমিনের মেয়ে।
রোহিঙ্গা নেতা ডা. জাফর আলম জানান, নুরুল আমিনের ঝুপড়িটি ছিল পাহাড়ের খাদে। শুক্রবার সামান্য বৃষ্টিতে খাদের একাংশে তার ঝুপড়ির উপর পড়লে ঝুপড়িতে থাকা কিশোরী মেয়ে আজিদা মৃত্যু হয়।
কুতুপালং ক্যাম্প পুলিশের আইসি শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পাঠকের মতামত