প্রকাশিত: ১৮/০৮/২০১৬ ৬:২০ পিএম
ফাইল ছবি

পাশের হার কলেজ ৪৩.০৮%, মাদ্রাসা ৯৬.৬৬%, কারিগারি- ১০০%

ফাইল ছবি
ফাইল ছবি

শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার):
সদ্য ঘোষিত ফলাফলে উখিয়ার ২টি কলেজে পাশের চেয়ে ফেলের হার বেশি। সীমান্তের জনপদে গড়ে উঠা উখিয়া-টেকনাফের একমাত্র কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ সহ শতভাগ পাশ করেছেন। উখিয়া কলেজ ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৯৬৬ জন পরীক্ষার্থী। তৎমধ্যে পাশ করেছেন ৪৪৬ জন। ফেল করেছেন ৫২০ জন। উখিয়ার ৩টি মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৭০ জন পরীক্ষার্থী। পাশ করেছেন ১৬৭ জন। ফেল করেছে ৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন। উখিয়ার কারিগরি কলেজ নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল বিএম কলেজ ও উখিয়া কলেজ থেকে অংশগ্রহণ করেন ১০৩ জন পরীক্ষার্থী। পাশ করেছেন ১০৩ জন। সংম্লিষ্ট কলেজ ও মাদ্রাসা থেকে জানা যায়, উখিয়া কলেজ থেকে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখায় পরীক্ষার্থী ছিল ৪৮২ জন। তৎমধ্যে পাশ করেছেন ২০৮ জন। ফেল করেছেন ২৭৪ জন। পাশের হার ৪৩.১৫%। ৩ বিভাগ থেকে কেউ জিপিএ ৫ পায়নি। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ থেকে ৪৮৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পাশ করেছেন ২৩৮ জন ও ফেল করেছেন ২৪৬ জন। পাশের হার ৪৯.১৭%। কেউ জিপিএ- ৫ পায়নি। নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজ থেকে ২ ট্রেডে ৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পাশ করেছেন শতভাগ। তৎমধ্যে জিপিএ ৫ ১ জন, ৪২ জন এ ও ১৮ জন এ-। উখিয়া কলেজ থেকে ২ ট্রেডে ৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পাশ করেছেন ৪০ জন। ফেল করেন ২ জন। রাজাপালং মাদ্রাসা থেকে ৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পাশ করেন ৮৮ জন। ফেল করেছেন ৩ জন। জিপিএ ৫ পেয়েছে ১ জন। পাশের হার ৯৬.৬৬%। ফারির বিল আলিম মাদ্রাসা থেকে ১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাশ করেন। রুমখাপালং আলিম মাদ্রাসা থেকে ৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাশ করেন।

পাঠকের মতামত

 

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...