উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯/১০/২০২২ ৭:৫৩ এএম , আপডেট: ০৯/১০/২০২২ ৭:৫৪ এএম

ন্যাশনাল গ্রিড বিপর্যয়ের পর কক্সবাজার সহ সারাদেশের অধিকাংশ এলাকায় মধ্যরাতেও লোডশেডিং হচ্ছে। একেতে গরম, তারওপর বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছে মানুষ।

শনিবার (৮ অক্টোবর) দিনগত মধ্যরাতে কক্সবাজারের অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। মধ্যরাতে বিদ্যুতের এ আসা-যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন অনেকেই।

উখিয়ার আনোয়ার খান নামে এক ব্যক্তি ফেসবুক পোষ্টে লিখেছেন, বিদ্যুৎ বিষয়ে কিছু লিখলে বিদ্যুৎ লজ্জা পাচ্ছে আসতে দেরি করে।চেরাগ রেডি করেন হাতপাখা পকেটে রাকেন । ডিজিটাল যুগ ত!

মুহিব উল্লাহ নামের এক ব্যক্তি লিখেছেন স্বদেশের বিদ্যুৎ দুর্ভিক্ষের কবলে।

উখিয়া কোটবাজারের ছাবের আহমেদ নামের এক ব্যক্তি লিখেছেন দুর্ভিক্ষের প্রারম্ভিক লক্ষন পল্লী বিদ্যুৎ দিয়ে শুরু হল বুঝি..

কক্সবাজারের সোহেল আরমান নামে এক ব্যক্তি লিখেছেন ২:১৫ মিনিটের কেনো বিদ্যুৎ নিলেন বদ্দা তোদের কোন ভাষায় বললে আপনাদের জন্ম শুদ্ধ হবে?

এমন অনেকেই পল্লী বিদ্যুতের প্রতি ক্ষোভ প্রকাশ করে পোস্ট দিয়েছেন।

এদিকে, উখিয়া পল্লী বিদ্যুৎ এর অব্যাহত লোডশেডিং দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে আগামী কাল কোটবাজারে মানববন্ধনের ডাক দিয়েছে উখিয়া অধিকার বাস্তবায়ন পরিষদ।

সংগঠনের সভাপতি সাংবাদিক শরিফ আজাদ জানান, মধ্যরাতে লোডশেডিং কোনো অবস্থায় মানবিক কাজের মধ্যে পড়ে না। শুধু লোডশেডিং বলে কথা নয়, বর্তমান ডিজিএম আসার পর থেকে উখিয়া পল্লী বিদ্যুৎ অফিসটি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অনিয়ম যেন নিয়মে পরিণত হয়েছে। তাই আমরা বাধ্য হয়েছি জনগণের পক্ষে কথা বলতে। তিনি আগামীকালের মানববন্ধনে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...