উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৪/০৯/২০২২ ৭:০২ এএম

নিজ ঔরসজাত শিশু কন্যাকে ধর্ষণের মত এ জঘন্য ঘটনা ঘটিয়েছে পাষণ্ড পিতা। এ ঘটনায় উখিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের হয়েছে। পাষণ্ড পিতা পলাতক রয়েছে।
জানা গেছে, গত ১ সেপ্টেম্বর দিবাগত রাত ২ টার দিকে এ নির্মম ধর্ষণের ঘটনাটি ঘটেছে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম পাগলিরবিল গ্রামে। এ ঘটনায় ধর্ষিতা ১২ বছরের শিশু কন্যার মা বাদী হয়ে গতকাল মঙ্গলবার উখিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। গতকালই প্রাথমিক তদন্ত ও ডাক্তারী পরীক্ষা শেষে উখিয়া থানায় ৫১ নং মামলা দায়েরের কথা জানা গেছে।
নিজ জন্মদাতা পিতা কতৃক ১২ বছরের মেয়েকে ধর্ষণের ঘটনা জানাজানি হলে এলাকার লোকজনের মধ্যে চরম ঘৃণার জন্ম দিয়েছে। জানা গেছে মা ও বাবার সাথে একই বিছানায় ঐ ছোট্ট মেয়েটিও ঘুমাত। কে জানতো আপন জন্মদাতা পিতা ঘুমের মধ্যে এমন জঘন্য ঘটনা ঘটাবে। বিষয়টি জানার পর মা মেয়ের ভবিষ্যৎ ও তাদের দাম্পত্য জীবনের দিকে চেয়ে চেপে রাখতে চেয়েছিলেন।
কিন্তু দিন দিন বিনা চিকিৎসায় মেয়ের অবস্থার অবনতি ঘটতে থাকে। অন্যদিকে ঘটনার পর থেকে পাষণ্ড পিতা সিরাজুল ইসলাম মা ও অসুস্থ মেয়ের ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয় বলে জানা গেছে। উপায়ান্তর না দেখে অবশেষে অসহায় মা বাধ্য হয়ে স্বামী সিরাজুল ইসলামের বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়েছে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনাটি খুবই মর্মান্তিক ও ন্যাক্কারজনক বলে জানান। এ ব্যাপারে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের হয়েছে এবং আসামীকে আটক করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি জানান।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...