প্রকাশিত: ০৫/০৫/২০১৯ ৯:৪৫ পিএম

ফারুক আহমদ, উখিয়া ;;
উখিয়ার পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণি পড়–য়া ছাত্রী রিয়াজুন নেছা (১৫) নিখোঁজের ৩ সপ্তাহ পরও উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ ছাত্রী জালিয়াপালংয়ের লম্বরী পাড়া গ্রামের প্রতিবন্ধি হাফেজ বদিউল আলমের কন্যা। পরিবারের অভিযোগ স্কুল ছাত্রীকে পরিকল্পিতভাবে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকিয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে উখিয়া থানায় সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করা হয় বলে জানা গেছে।

থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, স্কুল পড়–য়া ছাত্রী রিয়াজুন নেছা গত ১১ এপ্রিল স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হন। অনেক জায়গায় খোঁজাখুজির পর সন্ধান না পেয়ে দৃষ্টি প্রতিবন্ধি পিতা হাফেজ বদিউল আলম গত ১২ এপ্রিল উখিয়া থানায় মেয়ে উদ্ধারে সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করেন। নিখোঁজের দীর্ঘ ২২ দিন অতিবাহিত হওয়ার পরও মেয়ের সন্ধান ও উদ্ধার না হওয়ায় পুরো পরিবার উৎকন্ঠায় রয়েছেন।

দৃষ্টি প্রতিবন্ধির পিতা অভিযোগ করে বলেন, তিনি অতি সম্প্রতি হলদিয়াপালংয়ের গোরামিয়ার গ্যারেজ চন্দ্রবনিয়া মাঠ সংলগ্ন এলাকায় পরিবার পরিজন নিয়ে বসবাস করছিলেন। ওই এলাকার সন্ত্রাসী ও বখাটে শাহ আলম প্রকাশ আকতার মিয়া, আবুল কাশেম প্রকাশ পুতিয়ার নেতৃত্বে একদল দূবৃত্ত আমার মেয়েকে অপহরণ করেছে। এই সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে আমার বাড়িতে হামলা, আমার স্ত্রী ফাতেমা বেগম ও দৃষ্টি প্রতিবন্ধি ছেলে ইউনুছকে মারধরসহ নানা হুমকি ধমকি দিয়ে আসছিল। আদালতে তাদের বিরুদ্ধে মামলা করায় ক্ষুদ্ধ হয়ে আমার স্কুল পড়–য়া মেয়েকে অপহরণ করেছে। ভুক্তভোগী পরিবার মেয়ে উদ্ধারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer