উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭/১০/২০২২ ১১:৫৫ এএম

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের মরাগাছতলা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য নুরুল কবির নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

শনিবার সন্ধ্যা ৬ টার দিকে পালংখালীর মরাগাছতলা রোহিঙ্গা বাজারস্থ ইউসুফের বিকাশ দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কক্সবাজার সদর পিএমখালী ইউনিয়নের পাতালী গুলেরপাড়া এলাকার সিরাজুল হক এর ছেলে নুরুল কবির (৩৮)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিঃ পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে রোববার এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, ৯ নং ক্যাম্পের মৃত আবু বক্কর ছিদ্দিকের স্ত্রী বিবি আয়েশা হোয়াইক্যং ক্যাম্পে হাজির হয়ে একটি অভিযোগ দায়ের করেন যে গত বৃহস্পতিবার তিনি সিএনজিতে করে যাওয়ার পথিমধ্যে উক্ত সিএনজিতে থাকা কতিপয় প্রতারক চক্রের সদস্যরা তাকে কিছু স্বর্ণের বার দেখায় এবং সেগুলো তারা বিক্রয় করবে বলে জানায়। এরপর তারা বিভিন্ন প্রলোভন দেখালে ভিকটিম তা ক্রয় করতে রাজি হয়ে প্রতারকদের চাহিদামত তার ব্যবহৃত ১ টি স্বর্ণের আংটি প্রদান করলে প্রতারক চক্রের সদস্যরা মরাগাছতলা এলাকায় পৌঁছালে সিএনজিটি থামিয়ে ভয়ভীতি দেখিয়ে সিএনজি থেকে তাকে নামিয়ে চলে যায়।

উক্ত অভিযোগের সত্যতা যাচাইয়ের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান এর নেতৃত্বে শনিবার আনুমানিক সন্ধ্যা ৬ ঘটিকায় অভিযোগকারীকে নিয়ে উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ মরাগাছতলা রোহিঙ্গা বাজারস্থ ইউসুফের বিকাশ দোকানের সামনে পৌঁছালে অভিযুক্ত আসামীদের একটি সিএনজিতে বসে থাকতে দেখা যায়। র‌্যাব সদস্যদর উপস্থিতি টের পেয়ে প্রতারক চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করলে নুরুল কবির (৩৮),কে ধৃতসহ সিএনজিটি জব্দ করা হয়।এ সময় আসামীর সহযোগী ৩ জন অজ্ঞাতনামা পালিয়ে যায়। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর নিকট হতে ২ টি নকল স্বর্ণের বার উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, পলাতক আসামীদের সহযোগীতায় দীর্ঘদিন যাবৎ মানুষজনের সাথে বিভিন্নভাবে প্রতারণা করে আসছে।

উদ্ধারকৃত আলামত, ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে ভিকটিম নিজে বাদী হয়ে উখিয়া থানায় মামলা দায়ের করেন।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...