প্রকাশিত: ২৮/০৬/২০১৮ ৯:০০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২৫ এএম

শ.ম,গফুর,উখিয়া::
উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়ার চাকমাপাড়ায় মায়ের হাত-পা বেঁধরেখে মাদারবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী ছদ্দ নাম নিফা (১৩) কে ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই গ্রামের তুছাইং চাকমার ছেলে লাতু চাকমাকে ইনানী পুলিশ গ্রেপ্তার করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাতে স্কুল ছাত্রীর বাবা জাফর আলম বাড়ীতে না থাকার সুযোগে লম্পট লাতু চাকমা বাড়ীতে ঢুকে স্কুল ছাত্রীর মা গোলবাহার বেগমকে হাত পা বেঁধে রেখে ধর্ষণ চেষ্টা চালায়। স্কুল ছাত্রীর শোর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে লম্পট লাতু চাকমা পালিয়ে যায়। এঘটনায় মা গোলবাহার বেগম বাদী হয়ে লাতু চাকমাকে প্রধান আসামী করে উখিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন। এর সূত্র ধরে ইনানী পুলিশ ফাঁড়ির আইসি এস আই আনিসুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে লাতু চাকমাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে। উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের আসামী আটকের সত্যতা স্বীকার করেন।

পাঠকের মতামত

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer