বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১১/১০/২০২২ ১০:১০ পিএম , আপডেট: ১১/১০/২০২২ ১০:১৪ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ বিক্রির সময় দেড় মণ ইলিশ জব্দ করেছেন উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কুতুপালং বাজারে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়।

জব্দ করা ইলিশ মাছ রাজাপালং ইউনিয়নের টিএনটি লম্বাঘোনা–সংলগ্ন আশ্রয়ণ প্রকল্পে বসবাস করা দুস্থ, গরিব ও এতিমদের মধ্যে বিতরণ করা হয়। মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন মৌসুমে ইলিশের বংশবৃদ্ধিতে সহায়তার লক্ষ্যে ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ বলেন, উখিয়ার কুতুপালং বাজারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ বিক্রি করছিলেন কিছু অসাধু ব্যবসায়ী। ওই বাজারে অভিযান চালিয়ে ৬০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। অভিযানে মৎস্য বিভাগ ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে ২৮ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...

কক্সবাজারে এসপি কার্যালয়ের পাশেই ইয়াবার ডেরা, ১০ চালানে পাঠানো হয় ২০ লাখ ইয়াবা

কক্সবাজার শহরের বাহারছড়া পর্যটন নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত। এখানে রয়েছে পুলিশ সুপার (এসপি) কার্যালয়, ...

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...