প্রকাশিত: ১৮/১১/২০১৮ ৭:২০ এএম

কায়সার হামিদ মানিক,উখিয়া ::
উখিয়ায় যুবককে অপহরণের থানা পুলিশ অভিযান চালিয়ে এলাকার দুই অপহরণকারীকে আটক করেছে।
জানা গেছে, উখিয়ার পার্শবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা গ্রামের কামাল হোসনের ছেলে মোঃ শাহজানকে রোহিঙ্গা ক্যাম্পে চাকুরী দেওয়ার কথা বলে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া গ্রামের মৃত ছৈয়দ আলমের ছেলে রবিউল ইসলাম (২২) ও তার সহযোগী ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া গ্রামের মোঃ হোছনের ছেলে আনোয়ারুল ইসলাম (২৮) শনিবার সকালে শাহজানকে মুঠোফোনে ঢেকে উখিয়ায় নিয়ে এসে অস্ত্রের মূখে জিম্মি করে উখিয়ার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজস্থ গহীন অরণ্যে আটকিয়ে রেখে ঐ যুবককে শারীরিক ও মানষিক নির্যাতন চালায়।পরে অপহরণকারীরা তার পিতার নিকট থেকে মুঠোফোনে ১ লাখ টাকা মুক্তিপন দাবী করেন।
অপহ্নত যুবকের পিতা কামাল হোসেন জানান, আমার ছেলে শাহজানকে সকালে রোহিঙ্গা ক্যাম্পে চাকুরী দেওয়ার কথা বলে বাড়ী থেকে ঢেকে নিয়ে অপহরণপূর্বক মারধর করে ১ লাখ টাকা মুক্তিপন দাবী করেছে। পরে আমি থানা পুলিশের সহযোগিতা নিয়ে আমার ছেলেকে অপহরণকারীদের কবল থেকে আহত অবস্থায় উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করেছি এবং মামলার প্রস্তুতি চলছে। এব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের বলেন,যুবককে অপহরণের দায়ে দুই অপহরণকারী আটকের সত্যতা স্বীকার করেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...