প্রকাশিত: ০১/১১/২০১৯ ৮:২০ পিএম

উখিয়া নিউজ ডটকম::

ফাইল ছবি

এবার উপজেলায় ৪টি কেন্দ্রে জেএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৮’শ ৪৭ জন। জেডিসি পরীক্ষার্থীর সংখ্যা ৮৩৭ জন। আর জেডিসির কেন্দ্র সংখ্যা ১টি।এবার উপজেলায় ৫টি কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীর সংখ্যা ৪হাজার ৬’শ ৮৪ জন।

উপজেলায় কেন্দ্রওয়ারী পরীক্ষার্থীর সংখ্যা:

জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্রে জানা যায়, জেএসসি পরীক্ষায় উপজেলার ৪ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩ হাজার ৮’শ ৪৭ জন।উখিয়া উপজেলার উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১১৬৯ জন, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬২৭ জন, কুতুপালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৪৪৩ জন এবং পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১৬০৮ জন।

এছাড়া জেডিসি পরীক্ষায় রাজাপালং এম, ইউ ফাজিল মাদরাসা কেন্দ্রে ৮৩৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

এদিকে এবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা সুষ্টভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি আল আমিন মোহাম্মদ পারভেজ।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আল আমিন মোহাম্মদ পারভেজ বলেন, জেএসসি ও জেডিসি পরীক্ষা সংক্রান্ত সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

কেন্দ্রে কেন্দ্রে প্রশ্নপত্র এবং উত্তরপত্র যথাসময়ে পৌঁছানো হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে উখিয়া উপজেলা নির্বাহী র্কমর্কতা নিকারুজ্জামান চৌধুরী রবিন বলেন পরীক্ষার যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...