প্রকাশিত: ১১/০১/২০১৭ ৭:২৬ এএম

ফারুক আহমদ, উখিয়া ::

উখিয়ায় ৪৬ তম জাতীয় স্কুল ও মাদ্রাসা পর্যায়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে শিক্ষকদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত ৩১ ডিসেম্বর উখিয়া মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারে প্রতিযোগিতায় ইভেন্ট গুলো হচ্ছে সাঁতার, ভলিবল, ক্রিকেট ও উচ্চলাফ। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অভিযোগে প্রকাশ, জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি উচ্চ বিদ্যালয়, নি¤œ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা থেকে দেড় হাজার টাকা করে চাঁদা আদায় করা হয়েছে।

খোঁজখবর নিয়ে জানা যায়, উখিয়া উপজেলায় ১৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি নি¤œ মাধ্যমিক বিদ্যালয়, ৮টি এমপিওভূক্ত মাদ্রাসা ও ২টি নন এমপিওভূক্ত মাদ্রাসা রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের কয়েকজন প্রধান শিক্ষক অভিযোগ করে বলেন, ক্রীড়া প্রতিযোগিতার নামে প্রত্যেক বিদ্যালয় ও মাদ্রাসা হতে প্রায় অর্ধলক্ষ টাকা চাঁদা আদায় করা হলেও উক্ত প্রতিযোগিতায় ব্যয় হয়েছে মাত্র ৫ থেকে ৭ হাজার টাকা।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিগণ জানান, জাতীয় প্রতিযোগিতা পরিচালনার জন্য শিক্ষা অধিদপ্তর বাজেট দিয়ে থাকে। এর পরও স্কুল থেকে জোরপূর্বক টাকা আদায় করা দু:খজনক।

এ প্রসঙ্গে জানাতে চাইলে, উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিয়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায়ের ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, মন্ত্রণালয় থেকে কোন অর্থ বরাদ্দ না দেওয়ায় স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করতে হয়েছে।

##

পাঠকের মতামত

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer