উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪/০৯/২০২২ ৫:১৫ পিএম , আপডেট: ২৪/০৯/২০২২ ৫:২৬ পিএম
উপরে আহত ব্যক্তিকে দেখতে এলাকাবাসীর ভিড় (নিচে অভিযুক্ত ব্যক্তিরা)

কক্সবাজারের উখিয়ায় ছাগল চুরির অপবাদে দুই কিশোরকে গাছে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হলে বিষয়টি জানাজানি হয়।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উখিয়া উপজেলা রত্নাপালং তেলীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিতরা হলেন, উখিয়া রত্নাপালং তেলীপাড়া গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে মোহাম্মদ ইমন (১৫) ও একই এলাকার মৃত জাফর আলমের ছেলে মোস্তাক মিয়া।

ভিডিওতে দেখা যায়, কিশোর ইমন ও আনোয়ারকে রশি দিয়ে বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে শাকিব, আনোয়ারসহ কয়েকজন বেধড়ক মারধর করছে আর আশপাশে দাঁড়িয়ে তা দেখছেন ওই বাড়ির লোকজন।

এ সময় অনেককে ভিডিও করতেও দেখা গেছে। মারধরে ইমন ও আনোয়ারের শরীরে রক্তাক্ত জখম হতেও দেখা গেছে। ইমনের পরিবারের অভিযোগ শুক্রবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত দফায় দফায় ইমনের ওপর এ অমনাবিক নির্যাতন চালানো হয়। এখান থেকে উদ্ধার করে ইমনকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে পরে চিকিৎসক রেফার্ড করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

ইমন ঢাকা পোস্টকে বলেন, ৯ মাস আগে একটি ছাগল হারিয়ে যায়। ওই ছাগল চুরির সন্দেহে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আমাদের রত্নাপালং তেলীপাড়া গ্রামের শাকিব (১৯) ও আনোয়ারের (২৫) নেতৃত্বে ৪-৫ জন কৌশলে আমাদের ডেকে নিয়ে যায় তাদের ঘরে। কিছু বুঝে ওঠার আগে গাছের সঙ্গে বেঁধে ঝুলিয়ে লাঠি দিয়ে বেধড়ক পেটায় তারা। ঘণ্টার পর ঘণ্টা দফায় দফায় শারীরিক নির্যাতন চালায়।

নির্যাতিত ইমনের বড় ভাই মামুন বলেন, শাকিবদের ছাগলটি ৯ মাস আগে হারিয়ে গেছে। হঠাৎ আমার ভাইকে কাল ডেকে নিয়ে আমার সামনে গাছের সঙ্গে ঝুলিয়ে বেধড়ক মারধর করেছে। আর আমি চিৎকার দিচ্ছিলাম। চিৎকার দেওয়া ছাড়া আমার কিছু করার ছিল না। কারণ তারা ওই এলাকার প্রভাবশালী। এই মুহূর্তে ইমনের আবস্থা আশঙ্কাজনক ।

এ বিষয়ে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, এখনো পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি। তবে যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে সেটি আমাদের নজরে এসেছে। ছাগল চুরির জন্য এভাবে কাউকে নির্যাতন করা যায় না। অভিযুক্তদের আমরা আইনের আওতায় আনব

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...