প্রকাশিত: ১৯/০৯/২০১৮ ৯:৫৩ পিএম

আবদুল্লাহ আল আজিজ,উখিয়া নিউজ ডটকম – কক্সবাজার আদালতে দায়েরকৃত চেক জালিয়াতি মামলায় আটক হলদিয়াপালং ইউনিয়নের মধ্যম নলবনিয়া গ্রামের মৃত বেলাল আহম্মদের ছেলে সাখাওয়াত হোসেন সাখো (৩০) কে উখিয়া থানা পুলিশ বুধবার ভোর রাতে পাতাবাড়ী বাজার সংলগ্ন তার বোনের বাড়ীতে আত্নগোপন থাকা অবস্থায় আটক করেছে।

তার বিরুদ্ধে একই এলাকার নলবনিয়া গ্রামের মাষ্টার আবুল আযম চৌধুরী বাদী হয়ে আদালতে একটি চেক প্রতারনা মামলা দায়ের করেন।

আদালত তার অনুপস্থিতিতে সাখাওয়াত হোসেনকে ৮ লাখ টাকা জরিমানা ও ৩ মাসের সাজা প্রদান করে তাকে গ্রেপ্তারের জন্য উখিয়া থানা পুলিশকে নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক আরিফুল ইসলাম ও জমির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ তার বোনের বাড়ী ঘেরাও করে সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করে গতকাল বুধবার জেল হাজতে প্রেরন করেন।

এদিকে উখিয়া থানার সহকারী উপ- পরিদর্শক মোঃ হান্নানের নেতৃত্বে একদল পুলিশ উখিয়া ষ্টেশনে অভিযান চালিয়ে আদালত কর্তৃক ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী পালংখালী গয়ালমারা গ্রামের মোঃ জলিলের ছেলে নুর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...