প্রকাশিত: ০৭/১১/২০১৮ ৭:৪৯ এএম

নিজস্ব প্রতিবেদক, উখিয়া ::

সরকার মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় থেকে শুরু করে সব ধরনের সহায়তা প্রদান করে আসলেও কতিপয় আন্তর্জাতিক সংস্থা মালিক পক্ষদের সাথে কোন প্রকার সমঝোতা ছাড়া ব্যক্তি মালিকানাধীন চাষাবাদের জমিতে স্থাপনা নির্মাণ করছে। এঘটনা নিয়ে জমির মালিক পক্ষরা হতাশ হয়ে পড়েছে। তারা বলছে এ জমিতে চাষাবাদ করে তারা জীবন জীবিকা নির্বাহ করছে। জমিটি বেদখল হয়ে গেলে তাদেরকে আর্থিক দৈন্য দশায় পড়তে হবে। এব্যাপারে জমির মালিক পক্ষ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন।
জামতলী ক্যাম্পের বাঘঘোনা এলাকার নুরুল ইসলাম, আব্দুর রহিম স্থানীয় সাংবাদিকদের অভিযোগ করে জানান, বাঘঘোনা এলাকায় চর্তুরপার্শ্বে বনভূমিতে গড়ে উঠেছে রোহিঙ্গা ক্যাম্প। মাঝখানে তাদের প্রায় ৪ একর জমি রয়েছে। উক্ত জমিতে শুষ্ক মৌসুমে আমন চাষ ও বর্ষা মৌসুমে মাছের চাষ করে তারা জীবন জীবিকা নির্বাহ করছে। গত কয়েকদিন ধরে ডব্লিউএফফি নামের একটি আন্তর্জাতিক সংস্থা তাদের সাথে কোন প্রকার আলোচনা না করে তাদের জমিতে স্থাপনা নিমার্ণ করছে। জমির মালিকদের দাবী স্থাপনা নির্মাণ করার আগে জমির মালিকদের সাথে আলোচনা করে একটি শর্ত সাপেক্ষে স্থাপনা নির্মাণ করলে তাদের কোন বিপত্তি ছিল না। তারা মনে করছেন, তাদের জমি জবর দখলে চলে যাওয়ার ফলে ওই জমি ফিরে পাওয়ার আর কোন সম্ভাবনা নেই।
এব্যাপারে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোঃ আবুল কালামের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, ডব্লিউএফফি একটি আন্তর্জাতিক সংস্থা। এরা যেখানে গরীব জনসাধারণের সহায়তা করছে সেখানে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ করার কোন কারণ নেই। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...