প্রকাশিত: ০১/১১/২০১৮ ১০:২১ পিএম

প্রেস বিজ্ঞপ্তি:
উখিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের উপজেলা পর্যায়ের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীসহ ৪৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি গায়েবী বলে জানিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না। একই সাথে ‘হাস্যকর’ মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পুলিশের দায়ের করা মামলাটি ‘সাজানো’ একটি গায়েবী মামলা। আওয়ামী লীগ সরকার জনগণের প্রতি আস্থাহীন হয়ে পড়েছে। তারা চলমান গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করতে ‘হাস্যকর’ ঘটনা দেখিয়ে ‘গায়েবী মামলা’র পথ বেছে নিয়েছে।

উখিয়ার দায়ের করা মামলাটিও সম্পূর্ণ পরিকল্পিত, উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বানোয়াট। বিরোধী শক্তিকে দমনের জন্য এই গায়েবী মামলা দায়ের করা হয়েছে। নেতৃবৃন্দ এই গায়েবী মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলাটি প্রত্যাহারের জোর দাবি জানান।

পাঠকের মতামত

উখিয়ায় জলবায়ু ঝুঁকির প্রভাবে শিশুদের সুরক্ষায় তরুণ গবেষকদের তথ্য প্রকাশ

কক্সবাজারের উখিয়ায় জলবায়ু ঝুঁকি প্রবণতা ও সক্ষমতা যাচাই বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ...

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে বাস-ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ, মারা গেল বাবা-মেয়ে

সাতকানিয়ায় মিনি বাসের সাথে সিএনজিচালিত ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে বাবা–মেয়ে নিহত ও ৪ জন আহত হয়েছে। ...

উখিয়ায় অচেনা মরদেহ কার?

কক্সবাজারের উখিয়ায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। শুক্রবার ...