কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ
কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে কাঁটা তারের বেড়া নিমার্ণ কাজ শুরু করার পর থেকে রোহিঙ্গাদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন, তাদেরকে
প্রশাসন কাঁটা তারের বেড়ার বাইরে মোটেই যেতে দেবে না। এ অমূলক ভুল ধারণাকে মাথায় রেখে প্রতিনিয়ত রোহিঙ্গারা স্বপরিবারে ক্যাম্প থেকে পালাচ্ছে। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে ইনানী পুলিশ অস্থায়ী ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ সদস্যরা যাত্রীবাহি সিএনজি, টমটম গাড়ীতে তল্লাসী চালিয়ে ৭ জন রোহিঙ্গাকে আটক
করেছে। তাদের মধ্যে ৩ জন রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। অপর ৪ জন রোহিঙ্গাকে নিয়মিত মামলা থাকায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা
গেছে।
পাঠকের মতামত