প্রকাশিত: ০২/০৭/২০১৯ ৬:৫৪ পিএম , আপডেট: ০২/০৭/২০১৯ ৭:৪৩ পিএম

আবদুল্লাহ আল আজিজ, উখিয়া নিউজ ডটকম :
উখিয়ার মেরিন ড্রাইভ ইনানী ছোটখাল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় বন্দুক (এলজি) ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২ জুলাই) কোস্টগার্ড থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোস্টগার্ড বাহিনীর মিডিয়া উইং মিরাজ আহমেদ নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১ জুলাই) দিনগত রাত ২টায় কোস্টগার্ডের সদস্যরা কক্সবাজারের উখিয়ার মেরিন ড্রাইভ ইনানী ছোটখাল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় বন্দুক (এলজি) ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। অভিযানকালে কাউকে আটক করা যায়নি। উদ্ধার হওয়া বন্দুক ও কার্তুজ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer