প্রকাশিত: ১৬/০৫/২০২১ ১১:১৫ এএম , আপডেট: ১৬/০৫/২০২১ ১১:২২ এএম

উখিয়ায় করোনা আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ মে) রাত পৌনে ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় এ ব্যক্তির মৃত্যু হয়।

গতকাল শনিবার দুপুরে ডিগলিয়াপালং কবরস্থানে স্হানীয়ভাবে ধর্মীয় রীতি ও স্বাস্থ্য বিধি মেনে তাকে দাফন করা হয়েছে।

করোনা আক্রান্ত নিহত ব্যক্তি উখিয়ার রাজাপালং ইউনিয়নের পশ্চিম ডিগলিয়াপালং বকসুপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে কাদের হোসেন (৬০)।

ইসলামী ফাউন্ডেশন উখিয়া ও স্হানীয় রাজাপালং ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড মেম্বার মীর সাহেদুল ইসলাম রোমানসহ কিছু লোক উক্ত ব্যক্তির দাফনের ব্যবস্হা করেন।

গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার সময় সামাজিক দূরত্ব বজায় রেখে ডিগলিয়াপালং কবরস্থানে মৃত ব্যক্তির জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।

উক্ত ইউপি মেম্বার ঐ ব্যক্তি করোনায় নিহতের সত্যতা নিশ্চিত করেন। তিনি তার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন জানিয়েছেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...