প্রকাশিত: ১০/০৬/২০২০ ৯:১১ পিএম

ফারুক আহমদ, উখিয়া ::
উখিয়ায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২’শ ছাড়িয়েছে। গত মঙ্গল বার ১ রোহিঙ্গাসহ ২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা উপজেলায় একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রনজন বড়ুয়া রাজন।

সূত্র জানায়, মঙ্গলবার (৯ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় এক রোহিঙ্গাসহ উখিয়া উপজেলার ২২ জনের নমুনায় করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে। এছাড়াও ২ জনের ফলোআপ রিপোর্ট পজেটিভ এসেছে।

সংশ্লিষ্ট জানা গেছে, মঙ্গলবার শনাক্ত ২২ জন জনসহ উখিয়া উপজেলায় মোট ২০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে ৩৪ জন মিয়ানমার নাগরিক। এর মধ্যে মোট ৩২ জন রোগী সুস্থ হয়েছে। বাকি ১৭০ জন বিভিন্ন আইসোলেশন ও হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এবং করোনা আক্রান্ত হয়ে ৩ রোহিঙ্গার মৃত্যু হয়েছে (মঙ্গলবার একদিনে করোনা আক্রান্ত দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছে)।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer