প্রকাশিত: ২৬/১০/২০১৮ ৫:১৬ পিএম , আপডেট: ২৬/১০/২০১৮ ১০:৫৬ পিএম
ফাইল ছবি

শ.ম.গফুর,উখিয়া(কক্সবাজার)প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে সানমার টোব্যাকো কোম্পানিতে কর্মরত গোলাম জাকারিয়া (৪৫) নামে এক ম্যানেজারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২৬ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে কুতুপালং বাজারের পাশের পশ্চিম পাড়ার জনৈক সুমত বড়ুয়ার মালিকানাধীন একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত গোলাম জাকারিয়ার বাড়ি কুষ্টিয়া জেলায় বলে স্থানীয় সামাজিক সংগঠন কুতুপালং স্ট্রং জেনারেশন(কেএসজি) সাংগঠনিক সম্পাদক আবু তাহের আজাদ জানান।সে ‘সানমার’ নামের একটি টোব্যাকো কোম্পানীর ম্যানেজার পদে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সানমার ম্যানেজার গোলাম জাকারিয়া কিছুদিন আগে ওই বাসাটি ভাড়া নেন।শুক্রবার সকাল থেকে তিনি দরজা না খোলায় পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, জাকারিয়া আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...