প্রকাশিত: ১৭/০৭/২০১৭ ৯:৪৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৭ পিএম

গত ১৬জুলাই দৈনিক আজকের দেশ-বিদেশ,দৈনিক সৈকত,দৈনিক কক্সবাজার-৭১,দৈনিক রূপালী সৈকতসহ বিভিন্ন অনলাইনে প্রকাশিত “উখিয়ায় সাড়ে ৭কোটি টাকার ইয়াবাসহ আটকেরা জেল-হাজতে ঃ ১০দিনের রিমান্ড আবেদনঃ গডফাদারেরা অধরা”শীর্ষক সংবাদের একাংশে প্রবাসী হেলালের ছবি ব্যবহার করায় আমাদের পরিবারের দৃষ্টিগোচর হয়েছে। যা স্থানীয় একটি মহল উদ্ভট,মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দিয়ে সংবাদপত্রের মাধ্যমে উদোরপিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে আমাদের পারিবারিক সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা চালিয়েছে। উক্ত ইয়াবা চালানের সাথে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রকৃত গডফাদারদের বিরুদ্ধে মামলা দায়ের না করাও রহস্যজনক। উক্ত গাড়ি ও ইয়াবার চালানের মালিক হ্নীলা পূর্ব রঙ্গিখালীর হাজী নুর আহমদ প্রকাশ আই মেম্বারের পুত্র হেলাল উদ্দিন সিন্ডিকেটের। উক্ত হেলাল উদ্দিনের সাথে উখিয়ার জনৈক সাংবাদিকের আতœীয়তার সম্পর্ক থাকায় বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য আমাদের পরিবারের সদস্য ওমান প্রবাসী হেলাল উদ্দিনের নামটি জড়িয়ে দিয়ে মিডিয়া পাড়ায় তোলপাড়ের সৃষ্টি করেছে। এতে আমাদের পরিবারিক সুনাম চরমভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। হেলাল উদ্দিন দেশে অবস্থানকালে নানা অপরাধে জড়িয়ে যাওয়ার বিষয়টি নজরে আসায় পারিবারিক সিদ্বান্তমতে তাকে ওমান পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে সেখানে হেলাল উদ্দিন হোটেল ব্যবসা চালিয়ে আসছে। আমাদের পরিবারটি দীর্ঘদিন ধরে এলাকায় কোন অবস্থানে ছিল তা সবারই জানা আছে। সুতরাং বিভ্রান্তিমূলক সংবাদে সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার উদাত্ত আহবান জানিয়ে ঐ সংবাদের হেলালকে জড়িত করা সংবাদাংশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী :
হেলাল উদ্দিন পরিবারের সদস্যবৃন্দ
লেদা,হ্নীলা,টেকনাফ।

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...