প্রকাশিত: ১৮/০৭/২০১৮ ৯:৩২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩৫ এএম
ফাইল ছবি

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার বালুখালী হাইওয়ে পুলিশ বুধবার ভোর রাতে টেকনাফ থেকে আসা কাঠভর্তী একটি ট্রাকে তল্লাসি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। যার অনুমানিক বাজার মূল্য ৩০ লক্ষ টাকা। হাইওয়ে পুলিশের ইনচার্জ রাজেশ বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাড়ীটিকে দাড়ানোর জন্য সিগন্যাল দিলে চালক গাড়ীটি থামিয়ে পালিয়ে যায়। পরে গাড়ীর দরজার ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এব্যাপারে গাড়ীর মালিক ও চালক কুতুপালং পিএফ পাড়া গ্রামের বিকাশ চন্দ্র বড়–য়াকে আসামী করে উখিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...