প্রকাশিত: ১২/০৩/২০১৭ ৬:৪০ পিএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ায় (ডিবি) ও থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে আটক করেছে। তাদের কাছ থেকে ১১ হাজার ৩০৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

শনিবার রাত ও রোববার ভোরে উপজেলার পালংখালী ও রাজাপালং ইউনিয়নে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

উখিয়া থানা সূত্র জানায়, থানা পুলিশের উপ-পরির্দশক আবদুর রাজ্জাক শনিবার রাত ২টার দিকে পালংখালী এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম নামের এক যুবককে আটক করে। তার কাছ থেকে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক রফিক সিরাজগঞ্জের জাবেদ আলীর ছেলে।

এদিকে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক মিল্টন একই সময়ে রাজাপালং ইউনিয়নের হরিণ মারা এলাকায় অভিযান চালিয়ে আলী আহমদের ছেলে হেলাল উদ্দিনকে আটক করে। তার কাছ থেকে ২০৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

এছাড়া কক্সবাজার জেলা ডিবি পুলিশের ওসি অংসা থোয়াই জানান, ডিবি পুলিশের একটি টিম রোববার ভোরে কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ যুবক আলী আকবরকে আটক করে। তাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...