প্রকাশিত: ২০/০৬/২০১৭ ৮:৩৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:০০ পিএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার টাইপালং বায়তুশ শরফ জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল কবির (৩২) কে হত্যা চেষ্টার প্রধান আসামী সিকদার বিল গ্রামের রুস্তম আলীর ছেলে আলী আকবর (৪৫) কে উখিয়া থানা পুলিশ সোমবার বেলা ১২টর দিকে কক্সবাজার আদালত ভবন চত্বর এলাকা থেকে আটক করেছে।

জানা গেছে, মসজিদের দানবাক্সের ৬/৭ হাজার টাকা চুরির ঘটনা নিয়ে গত ১৬ জুন দুপুর আড়াইটার দিকে আলী আকবর ও অপরাপর সন্ত্রাসীরা মসজিদে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।

এ সময় মসজিদের ইমাম নুরুল কবির বাঁধা দিতে এলে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম জানান, আসামী আদালতে জামিনের জন্য আত্মসমর্পন করতে গেলে তাকে আটক করা হয়।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer