প্রকাশিত: ২৮/০৪/২০২১ ২:৫৬ এএম

কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে সর্বশেষ ২৪ ঘন্টার নমুনা পরীক্ষায় ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

তারা সকলেই কক্সবাজার জেলার বাসিন্দা। তাদের মধ্যে নতুন করোনা শনাক্ত হয়েছে ৬১ জনের। ফলোআপ রিপোর্ট অর্থাৎ দ্বিতীয়বার করোনা পজেটিভ এসেছে ১৩ জনের। এছাড়াও মিয়ানমারের ৭ জন নাগরিকের নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। কক্সবাজার মেডিকেল কলেজের সংক্রামক ব্যধি ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সর্বশেষ ২৪ ঘন্টায় কক্সবাজারে ৬২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে রিপোর্ট নেগেটিভ এসেছে ৫৫৪ জনের। করোনা আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ২৩ জন, রামুর বাসিন্দা ৬ জন, উখিয়ার বাসিন্দা ১৩ জন, টেকনাফের বাসিন্দা ৭ জন, চকরিয়ার বাসিন্দা ২ জন, পেকুয়ার বাসিন্দা ১ জন ও মহেশখালীর বাসিন্দা ২ জন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...