প্রকাশিত: ০৭/১০/২০১৭ ১০:৫৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩৪ পিএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা বস্তি লাগোয়া তেলীপাড়া খাল থেকে বস্তাবন্দী ক্ষতবিক্ষত এক রোহিঙ্গার ভাসমান লাশ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।৭ অক্টোবর দিবাগত সন্ধ্যা ৭ টার দিকে লাশ উদ্ধার করেন উখিয়া থানা পুলিশের উপ -পুলিশ পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ। উদ্ধারে করা লাশটির দেহের জিহবা কাটা, পুরুষাঙ্গ বিচ্ছিন্ন সহ বিভিন্ন অংশে কাটা জখমের চিহ্ন রয়েছে। লাশ টি বিকেল সাড়ে ৫ টার দিকে তেলীপাড়া লাগোয়া কুতুপালং রোহিঙ্গা বস্তির পশ্চিম দিক থেকে পুর্ব -দক্ষিণের দিকে ভেসে আসে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শী আবদুর রহমান ও পালংখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সোনালী জানান।

লাশটি উদ্ধার পুর্বক উখিয়া থানায় নিয়ে আসার সত্যতা স্বীকার করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের। তিনি আরো জানান, লাশটির পরিচয় সনাক্ত করা যায়নি।

পাঠকের মতামত

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ৬ মৃত্যু, আক্রান্ত আড়াই হাজারের বেশি

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে কমছে না ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ...
Single Page Footer