অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান
অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার চিহ্নিত ডাকাত নুরুল ইসলাম অবশেষে অস্ত্রসহ ধরা পড়েছে।
মঙ্গলবার (২৪ জুলাই) দিবাগত রাত ২ টার দিকে উখিয়া পূর্বমরিচ্যা আব্দুল মুনাফ সওদাগরের ছেলে জসিম উদ্দিনের বাড়িতে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে সে ধরা পড়ে।
এ সময় তার কাছে ডাকাতির সরঞ্জাম ও অস্ত্র পাওয়া গেছে।
ডাকাত নুরুল ইসলাম উখিয়ার পাগলির বিলের কুখ্যাত ডাকাত ছৈয়দ আহমদের ছেলে।
উখিয়া থানার ওসি আবুল খায়ের জানান, খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় ডাকাত নুুরুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
পাঠকের মতামত