প্রকাশিত: ৩০/০৩/২০২১ ৭:৫০ এএম , আপডেট: ৩০/০৩/২০২১ ১০:৫০ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
সোমবার ২৯ মার্চ কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৪৬৯ জনের নমুনা টেস্ট করে ৪১ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। এরমধ্যে পূর্বে আক্রান্ত হওয়া ১ জনের ফলোআপ রিপোর্ট পজেটিভ আসে। বাকী ৪২৮ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক ব্যাধি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার পজেটিভ রিপোর্ট পাওয়া নতুন ৪০ জন রোগীর মধ্যে ৩৯ জন কক্সবাজার জেলার রোগী। ১ জন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার রোগী। সোমবার শনাক্ত হওয়া কক্সবাজার জেলার রোগীদের মধ্যে, কক্সবাজার সদর উপজেলায় ২২ জন, রামু উপজেলায় ৩ জন, উখিয়া উপজেলায় ৭ জন, টেকনাফ উপজেলার ২ জন, চকরিয়া উপজেলায় ৩ জন, পেকুয়া উপজেলায় ১ জন ও কুতুবদিয়া উপজেলার ১ জন রোগী রয়েছে।

সোমবার ২৯ মার্চ পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো-মোট ৬ হাজার ৪ শত ৩৪ জন। এরমধ্যে, গত ২৮ মার্চ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করছে ৮৩ জন। তারমধ্যে, ১০ জন রোহিঙ্গা শরনার্থী। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ১’৩০%।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer