প্রকাশিত: ০৫/০৫/২০২১ ১০:১৮ এএম

কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে পাচারকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সাথে গোলাগুলির পর দেড় লাখ পিস ইয়াবা ফেলে মিয়ানমার পালালো পাচারকারীরা। মঙ্গলবার (৪ মে) রাত আটটার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী বেড়ীবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

কক্সবাজার ৩৪ বিজিবির বালুখালি বিওপি সদস্যদরা গোলাগুলির পর ১ লাখ ৫০ হাজার ইয়াবার বড় চালানটি জব্দ করেন বলে জানিয়েছেন ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ। তবে এ ঘটনায় কোন মাদক পাচারকারী আটক করতে পারেনি বিজিবি।

৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ বলেন, ধামনখালী বেড়ীবাঁধ নামক স্থান দিয়ে ইয়াবার বড় চালান আসবে এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা ওই এলাকায় ওৎ পেতে থাকে। রাত ৮টার দিকে তিন-চার জন লোককে বাংলাদেশ সীমান্তের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের থামতে বলে। তারা না থেমে গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবি পাল্টা গুলি চালালে তাদের সাথে থাকা বস্তা দিয়ে মোড়ানো ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। এসময় সরকারি ৭টি গুলি ছোঁড়া হয়। অনেক খুঁজেও তাদের পাওয়া যায়নি। পরে ওই স্থানে তল্লাশী করে পাওয়া ব্যাগে ১ লাখ ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়।

এ বিষয়ে মামলা দায়ের করা হচ্ছে বলে উল্লেখ করে তিনি আরো বলেন, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ১ জানুয়ারি হতে অদ্যাবধি চোরাচালান ও মাদক বিরোধী অভিযানে ১৬ লাখ ৭৮ হাজার ৮৬ পিস বার্মিজ ইয়াবাসহ ১২৭ জন আসামি আটক করা হয়েছে বলে জানান আলী হায়দার আজাদ আহমেদ।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer