ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার ইনানীতে রয়েল টিউলিপ সি-পার্ল হোটেলের সুইমিংপুল থেকে ভাসমান অবস্থায় মরিয়ম চৌধুরী নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গোসলের সময় ডুবে তার মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার মরিয়মের মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে।
নিহত মরিয়ম চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইসলামপুর থেকে তার মা সাবিনা ইয়াসমিন চৌধুরী রুমির সঙ্গে কক্সবাজার বেড়াতে এসেছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
তিনি জানান, শুক্রবার সকালে মরিয়মের পরিবার রয়েল টিউলিপ হোটেলে ওঠে। বিকেলে তারা সুইমিংপুলে গোসল করতে নামে। এক পর্যায়ে মরিয়মের দেহ পানিতে ভেসে উঠে।
পরে মুমূর্ষু অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। সুত্র: নিউজ বাংলা
পাঠকের মতামত