প্রকাশিত: ২৬/০৯/২০১৮ ৩:৩১ পিএম

নিজস্ব প্রতিবেদক – উখিয়ার সীমান্তজনপদ বৃহত্তর পূর্বাঞ্চলীয় এলাকার শীর্ষ ইয়াবা পাচারকারী পূর্ব ডিগলীয়াপালং গ্রামের শামশুল আলমের ছেলে ছৈয়দ আকবর প্রকাশ লুডা আকবর (৪০) ও তার সহযোগী রত্নাপালং ইউনিয়নের তেলীপাড়া গ্রামের ছৈয়দ আলমের ছেলে নুরুল আমিনকে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

উখিয়া থানার সহকারী উপ-পরিদর্শক মহিউদ্দিন ও সহকারী উপ- পরিদর্শক জমির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে দুটি মাদক মামলাসহ একাধিক মামলার আসামী ছৈয়দ আকবর প্রকাশ লুডা আকবরকে বুধবার ভোর রাতে তার বাড়ী থেকে আটক করা হয়েছে।

একই সময়ে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে তেলীপাড়াস্থ ছৈয়দ আলমের ছেলে নুরুল আমিনকে হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ী থেকে আটক পূর্বক তার দেহ তল্লাসি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানিয়েছেন।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer