প্রকাশিত: ২১/০৫/২০১৮ ১২:৪৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৪২ এএম

উখিয়া নিউজ ডটকম::
বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া এখন বাংলাদেশে অবস্থান করছেন। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশ্যে তার এই সফর।
আজ সোমবার সকালে ঢাকা থেকে কক্সবাজারের উখিয়ায় রওনা হন এই অভিনেত্রী। অফিসিয়াল ইনস্টাগ্রামে বাংলাদেশে অবস্থান করার বিষয়টি আগেই নিজেই নিশ্চিত করেছিলেন ৩৫ বছর বয়সী এই তারকা।
পরে নিজের ফেসবুক পেজে কক্সবাজাররে রওয়ানা দেয়ার বিষয়টি নিশ্চিত করেন ভারতীয় এই অভিনেত্রী।
জানা গেছে, বাংলাদেশে সফরে দুই দিন অবস্থান করবেন এই তারকা। এই সফরে তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।
যুক্তরাজ্যে বান্ধবী মেগানের সঙ্গে প্রিন্স হ্যারির বিয়েতে অংশ নেয়ার পর লন্ডন থেকে ঢাকা আসেন এই অভিনেত্রী। ঢাকা থেকে সোমবার সকালে কক্সবাজারে যান তিনি।
এর আগে গত বছর সিরিয়ায় যুদ্ধে আক্রান্ত শিশুদের পাশে দাঁড়িয়েছিলেন প্রিয়াঙ্কা। চলতি বছরের মার্চ মাসে এক অনুষ্ঠানে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী।
শরণার্থীদের বিষয়ে প্রিয়াঙ্কা বলেছিলেন, ‘আমাদের সবাইকে বুঝতে হবে এটি একটি বৈশ্বিক মানবিক সংকট, আঞ্চলিক নয়।’
জানা গেছে, সোমবার দিনব্যাপী প্রিয়াঙ্কা চোপড়া কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ‍ঘুরে দেখবেন। দুই দিনের এই সফরে প্রিয়াঙ্কা ইউনিসেফ এর শুভেচ্ছাদূত হিসেবে কিছু কর্মসূচিতে যোগ দেবেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer